বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ফের কমলো স্বর্ণের দাম

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

দেশের বাজারে রেকর্ড দাম বাড়ার তিনদিনের মাথায় কিছুটা কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এখন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে নতুন এ দাম বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

তথ্যসূত্র বলছে,. গত ১৮ মার্চ ঘোষণা দিয়ে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা।

এর আগে দেশের বাজারে কখনো স্বর্ণের এতো দাম হয়নি। ১৯ মার্চ থেকে সোনার সেই দাম কার্যকর হয়। রেকর্ড এই দাম নির্ধারণের তিনদিনের মাথায় কমানো হলো স্বর্ণের দাম। মঙ্গলবার (২১ মার্চ) বৈঠক করে নতুন করে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেয় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি।

এরপর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ-এর সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর কথা জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা কার্যকর হবে ২২ মার্চ থেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102