মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

যুদ্ধাপরাধ বন্ধে পুতিনকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট জিনপিংকে আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে রাশিয়াকে আহ্বান জানাতে জিনপিংয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, যুদ্ধবিরতি চাওয়াই যথেষ্ট হবে না। আমরা উদ্বিগ্ন যে, চীন হয়ত শুধু যুদ্ধবিরতির আহ্বান জানাবে, যাতে রুশ বাহিনী ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে অবস্থান করতে পারে। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার না করে যুদ্ধ বিরতির অর্থ হবে রাশিয়ার অবৈধ বিজয়কে অনুমোদন করা। খবর বিবিসির।

জন কিরবি বলেন, আমরা আশা করি প্রেসিডেন্ট শি ইউক্রেনের শহর, হাসপাতাল ও স্কুলে বোমা হামলা বন্ধ করতে পুতিনকে চাপ দেবেন। যুদ্ধাপরাধ ও নৃশংসতা বন্ধ করতে এবং সৈন্য প্রত্যাহার করতেও চাপ দেবেন আশা করি।

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার রাশিয়া পৌঁছান শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি তার প্রথম রাশিয়া সফর। মঙ্গলবার তার সফরের দ্বিতীয় দিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত মস্কো সফর করবেন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুনিইং বলেন, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীন একটি নিরপেক্ষ ও ন্যায্য অবস্থান নেবে এবং শান্তির লক্ষ্যে আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।

পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির তিন দিনের মাথায় চীনের প্রেসিডেন্ট এই সফরে গেলেন। তবে রাশিয়া বা চীন আইসিসির সদস্য রাষ্ট্র নয়। তাই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে তারা আমলে নিচ্ছেন না বলেই স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102