বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজারে

রমজান উপলক্ষ্যে সাথী ইউকে এর অর্থ বিতরণ

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার ( ২১ মার্চ) প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষ্যে “মৌলভীবাজারে সাথী ইউকে” WhatsApp গ্রুপের সমমনা সাথী বন্ধুদের পক্ষ থেকে গরীব দুঃস্থদের সাহায্যার্থে বাংলাদেশে ইফতার ও খাদ্য সামগ্রীর জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শহরের পুরাতন হাসপাতাল সড়ক ( বাজার মসজিদ সংলগ্ন ) এলাকা থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

রমজান উপলক্ষ্যে সাথী ইউকে এর অর্থ বিতরণে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ হতে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম সৈয়দ মুজিবুর রহমান, শামীম আহমেদ, সালেহ আহমেদ, সাফায়েত আহমেদ শফি, হান্নান আহমেদ, সৈয়দ মুয়াজ্জেম শাহেদ, সোহেল আহমেদ( খাওয়া দাওয়া রেস্টুরেন্ট ), ওয়াকি সোহেল, জয়নাল আবেদীন, রেজওয়ান আহমেদ, জসিম উদ্দিন, হারুনুর রশিদ, মো আব্দুল মুকিত, নাহিদুল ইসলাম, হিরু মিয়া, ময়িজ মুহাম্মদ মজুমদার, মো: নজরুল ইসলাম, সাংবাদিক গিয়াস আহমেদ, সৈয়দ জুয়েল আহমেদ , গোলাম আক্তার দুলাল , শহীদ আহমেদ প্রমুখ |

সাথী ইউকে” WhatsApp গ্রুপের এডমিন ময়িজ মজুমদার পবিত্র রমজান মাসে গরিব দুস্থদের সাহায্যার্থে যারা এগিয়ে এসেছেন ও বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদের সকলকে আন্তরিক সাহায্য সহযোগীতার জন্য গ্রুপের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও সবার সুসাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102