রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বেজায় চটেছেন বিজেপি নেতারা

রোজায় বিহারের মুসলমানরা পাচ্ছেন ‘বিশেষ সুবিধা’

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

মুসলমানদের কাছে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। গোটা মাস জুড়ে কঠোর নিয়ম পালন করেন মুসলমানরা। রোজায় সারাদিন সকল ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয়। এরপর সন্ধ্যায় ইফতার। যেহেতু সারাদিনের পানাহার থেকে বিরত থাকতে হয় তার জন্য মানবিক বিষয়টি বিবেচনা করে ভারতের বিহার সরকার মুসলমান কর্মীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিহার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে মুসলিম সরকারি কর্মীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কাজে যোগ দিতে পারেন। আবার অন্যান্য দিন যখন কাজ শেষ হয়, তার এক ঘণ্টা আগে বের হওয়ার সুযোগ পাবেন।

তবে কর্মীদের জন্য এমন মানবিক পদক্ষেপ একেবারেই ভালোভাবে নেয়নি সে রাজ্যের বিজেপি নেতারা। এই ঘোষণা শুনেই বেজায় চটেছেন তারা। নেতাদের দাবি, ওই একইসময় হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমীও পালিত হয়। তাহলে রামনবমী পালনের জন্য একই সুযোগ হিন্দুরা কেন পাবে না?

এ বিষয়ে দাবি তুলে বিহারের বিজেপি নেতা সঞ্জয় জয়সওয়াল বলেছেন, হিন্দুদের জন্যও এমন নির্দেশনা জারি করুক বিহার সরকার। মুসলমান কর্মীদের মতো তাদেরও কাজের সময়ে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হোক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102