বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বিএনপি-জামায়াত আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি-জামায়াত আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘বোমাবাজি, গুলি, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, মানুষের অর্থ আত্মসাৎকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী—এরা কোনো দিন এ দেশে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না।May be an image of 1 person and text that says 'S ওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ৯মা বিকেলে বঙ্গবনধু আন্তর্জাতি সম্মেলন জাতির পিতা বঙ্গবনধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত কবির জয়/ফোাস'

আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে যে কাজগুলো করেছে, সেগুলো ঘরে ঘরে মানুষের মাঝে তুলে ধরার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) মানুষের কাছে বারবার মিথ্যা বলে বলে সেই মিথ্যাটাকেই সত্য করতে চায়। কিন্তু তাদের আমলে মানুষ কী পেয়েছে, খাবার জন্য হাহাকার, বিদ্যুৎ চাইতে গিয়ে গুলি খেয়ে মানুষ মারা গেছে, শ্রমিকরা ন্যায্য মজুরি চেয়েছিল বলে রমজান মাসে ২৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া, ১৮ জন কৃষক সার চেয়েছিল বলে তাদের হত্যা করেছিল।May be an image of 4 people and people standing

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের এগুলোই রেকর্ড, তারা এগুলোই করে গেছে। আর আজকে সারও কারও কাছে চাইতে হয় না। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত সুপেয় পানি ও স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করেছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ দিচ্ছি, এখন থেকে কমিউনিটি ক্লিনিক থেকে দরিদ্র ডায়বেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিনও প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।May be an image of 3 people, people standing and text that says 'জয়বাংলা জয়বঙ্বন্ম 3.CC আল্লাহসর্বশক্তিমান ১৭ মার্চ জাতিরি মুজিবুর রহমানের জাী আলোচনা সভা সভাপতি: দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি বাংলাদেশ আওয়ামী লীগ তোমার জন্মদিনে আলোকিত হোক বাঙালির প্রতিটি গৃহকোন'

মানুষ ভালো থাকলে বিএনপি-জামায়াতের নেতাদের মনে কষ্ট হয় বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতি। তিনি বলেন, ‘মনে রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন এবং তিনিই এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। কাজেই তার বাংলাদেশে কোন মানুষ অন্ন কষ্ট পাবে না, গৃহহীন থাকবে না, শিক্ষার আলো বঞ্চিত থাকবে না। প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নত হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102