বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্বোধন

ডিবি কার্যালয়ে সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবারই ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

রবিবার (১৯ মার্চ) আবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর (এআইইউবি) ২১ তম সমাবর্তনে উপস্থিত হয়ে গ্রহণ করেন স্নাতকের সনদপত্র।

সেখানে পড়াশুনা নিয়ে নিজের মনের কথা , নিজের স্বপ্নের কথা। এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্বোধনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাকিবকে ডিবি কার্যালয়ে তলব করা হয়েছিল।

সেই ডাকে সাড়া দিতেই রবিবার (১৯ মার্চ) বিকেল চারটার দিকে সাকিব ডিবি প্রধান হারুন অর রশিদের রুমে যান। বর্তমানে ডিবি প্রধান হারুনের রুমে আছেন সাকিব।

এর আগে বৃহস্পতিবার ডিবি প্রধান জানিয়েছিলেন, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

এবার সে ডাকেই সাড়া দিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102