রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রাজধানীতে ‘ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট’ কর্মসূচির উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের আয়োজনে ‘ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। ভারতের বিভিন্ন স্থান থেকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এ অনুষ্ঠানে অংশ নিয়েছে।

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যৌথভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, উচ্চ শিক্ষা বাংলাদেশের সঙ্গে আমাদের সুগভীরে নিহিত অংশীদারত্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে।

বাংলাদেশের আরও শিক্ষার্থীদেরকে ভারতের স্বনামধন্য উচ্চ শিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে এবং দুই দেশের তারুণ্যের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার নতুন সেতুবন্ধন গড়ে তুলতে আমন্ত্রণ জানান তিনি।

উল্লেখ্য, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচি হলো একটি বহুল আলোচিত প্রকল্প, যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে চালু করেছে। কর্মসূচিটি বিশ্বব্যাপী শিক্ষার্থী সম্প্রদায়কে ভারতে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে ও আমন্ত্রণ জানাতে পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচিটি বাংলাদেশসহ ১৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীদের কাছে ভারতে উচ্চ শিক্ষার বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102