মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

চীন অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি: ঋষি সুনাক

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

চীনকে অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

তিনি বলেছেন, চীন নিশ্চিতভাবেই আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। শুধু তাই নয়, বিশ্ব ব্যবস্থার জন্যও একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউএসএস মিডওয়ে মিউজিয়ামে এনবিসি নিউজের লেসটার হোল্টকে সাক্ষাৎকার দেন সুনাক।

এতে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা চীনের যে আচরণ দেখেছি তা সত্যিই উদ্বেগজনক। চীন নিজ দেশে অতি কর্তৃত্ববাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে; আর অন্যান্য দেশের বেলায় আরও একগুয়ে ভাব দেখাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, চীন ও রাশিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য ‘পদ্ধতিগত চ্যালেঞ্জ’। তবে ‘ব্রিটেন আবারও ঘুরে দাঁড়িয়েছে’ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

ব্রিটেন তার নতুন পররাষ্ট্রনীতিতেও চীনকে ‘নতুন যুগের চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেছে।

এদিকে রাশিয়া ও চীনের ‘হুমকির বিরুদ্ধে’ প্রতিরক্ষা ব্যয় আরও ৬ বিলিয়ন ডলার বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের উচ্চ প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনের পেছনে মূল কারণ চীন ও রাশিয়ার হুমকি।

তার মতে, প্রতিরক্ষা ব্যয় আরও ৬ বিলিয়ন ডলার বাড়ানোর বিষয়টি মূলত বৈদেশিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়ের নতুন পরিকল্পনা, যা রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় বিবেচনা করা হয়েছে।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102