মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

পবিত্র মাহে রমজান উপলক্ষে

কচুয়া ওয়েলফেয়ার ট্রাষ্টের ইফতার সামগ্রী ও অনুদান বিতরণ

মোঃ কাওছার ইকবাল, মৌলভীবাজার
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া লম্বা-বাড়ী গোষ্ঠি ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে নগদ অর্থ, ইফতার সামগ্রী ও বিভিন্ন মাদ্রাসায় অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১৮ মার্চ) মোট ১১৫টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী, ২৫ টি পরিবারের মধ্যে নগদ ৮,০০০ টাকা করে এবং কচুয়া মদিনাতুল উলুম ফুরকানিয়া ক্বারিয়ানা মাদ্রাসায় নগদ ১০,০০০টাকা ও কচুয়া সুন্নি এতিমখানা হাফিজি মাদ্রাসায় নগদ ১০,০০০টাকা প্রদান করা হয়।
ইফতার সামগ্রী ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ফকরুউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল হক তরফদার, ছায়ফুউদ্দিন, শাহ গিয়াস উদ্দীন, কচুয়া জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমান, আব্দুল মতলিব, কচুয়া সুন্নি এতিমখানার হাফিজ আব্দুল কাইয়ুম, জুনায়েল উদ্দিন প্রমূখ।
উপস্থিত ছিলেন হাসান আহমদ, জাকারিয়া আহমদ, ইয়াকুব হোসেন রকি, উজ্জ্বল আহমদ, হাফিজ জাবেদ আহমেদ প্রমুখ।
রুমন আহমদ ও খালেদুল হক তরফদারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের কচুয়া ‘লম্বা-বাড়ী গুষ্টি ওয়েলফেয়ার ট্রাস্ট’ ২০২১ সালে কোভিড-১৯ মহামারী র সময়ে প্রতিষ্টা করা হয়। এই ট্রাস্টের প্রথম প্রকল্পটি ছিল কচুয়ায় পারিবারিক কবরস্থানের সংস্কার। ট্রাস্টের তহবিলে কবরস্থানের সংস্কার কাজটি তত্ত্বাবধান করেন যুক্তরাজ্যে বসবাসকারী মো: শফিক মিয়া। পরবর্তীতে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ট্রাস্টের উদ্যোগে কচুয়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ১২৭তম বার্ষিকীর আয়োজন করে। এই স্কুলটি ১৮৯৬ সালে লম্বা-বাড়ী গুষ্টির প্রবীণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। লম্বা-বাড়ী গুষ্টির পরিবারের সদস্যরা শুধু কচুয়ার লম্বা-বাড়ীতেই নয়, নয়া বাড়ি ও পীরের বাড়িতেও বসবাস করেন। কেউ কেউ বড়কাপনসহ অন্য এলাকায়ও অবস্থান করছেন। এছাড় অনেকেই আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102