বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিদেশি কর্মী নেয়া বন্ধ করলো মালয়েশিয়া

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

বিদেশি কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত করলে‍া মালয়েশিয়ায়। শনিবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার জানিয়েছেন, নিয়োগকর্তারা যেন এখন সুষ্ঠুভাবে এসব শ্রমিককে নিয়ে আসতে পারেন সেই ব্যবস্থা করতেই সাময়িক সময়ের জন্য শ্রমিক নেয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার। তিনি বলেন, প্রথম ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শ্রমিককে মালয়েশিয়ায় কাজ করার অনুমোদন দেয়া হয়েছে। নিয়োগকর্তারা যেন এখন সুষ্ঠুভাবে এসব শ্রমিকদের নিয়ে আসতে পারেন সে ব্যবস্থা করতেই সাময়িক সময়ের জন্য শ্রমিক নেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। খবর ফ্রিমালয়েশিয়া ডট কমের।

তিনি আরো জানিয়েছেন, নতুন শ্রমিক আসার অনুমোদনের নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর মধ্যে যেসব নিয়োগদাতা অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন সেটিও থাকবে। মানে অবৈধদের বৈধভাবে কাজ করার অনুমোদনও স্থগিত হয়ে গেছে।

২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এরপর মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার পর ২০২২ সালের ৮ আগস্ট থেকে আবারো দেশটিতে যাওয়া শুরু করেন দেশীয় প্রবাসীরা।

গত ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে তিন লাখ ১৪ হাজার ৪৭৩ জন কর্মী মালয়েশিয়া যাওয়ার অনুমোদন পান। এর মধ্যে ৫ মার্চ পর্যন্ত দেশটিতে গিয়ে পৌঁছেছেন এক লাখ ২১ জন কর্মী।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102