মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন

প্রথম দিনেই জ্বালানি তেল এলো ১ হাজার ৯৩০ মেট্রিক টন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

ভারতের শিলিগুড়ি লুমানিগড় তেল শোধনাগার থেকে ১৩১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে এসে পৌঁছেছে জ্বালানি তেল। দেশে প্রথমবারের মতো পাইপ লাইনে জ্বালানি তেল আমদানি করতে পারায় বছরে সাশ্রয় হবে শত কোটি টাকা।

এর আগে শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনেই প্রায় ১ হাজার ৯৩০ মেট্রিক টন ডিজেল তেল রিসিভড করে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে পার্বতীপুর রিসিভড স্টেশনকে সাজানো হয় বর্ণিল সাজে। প্রধান ফটকে শোভা পায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি।

দুই দেশের দুই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সাজানো হয় পার্বতীপুরের প্রধান প্রধান সড়কের দু’ধার। উপজেলা পরিষদ হল রুমে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান দেখার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি। উপস্থিত ছিলেন পিবিসির পরিচালক অপারেশন খালেদ আহম্মেদ, অপারেশন মার্কেটিং অনুপম বড়ুয়া, পদ্মা কোম্পানির এমডি মো. মাসুদুর রহমান, মেঘনা কোম্পানির এমডি মো. আবু সালেহ ইকবাল, যমুনা কোম্পানির এমডি গিয়াস উদ্দিন আনসারী, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক. পৌর মেয়র মো. আমজাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। পরে অতিথিরা জ্বালানি তেল রিসিভড স্টেশন ঘুরে দেখেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102