বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ

ব্রিটেনের মন্ত্রীদের ফোনেও ব্যান হল টিকটক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই কারণ দেখিয়েই ভারতে ব্যান করা হয়েছিল জনপ্রিয় অ্যাপ টিকটক। সেই সময় টিকটক প্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা গেলেও, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যে সম্পূর্ণ সঠিক ছিল, তা প্রমাণ হল এবার। ভারতের দেখানো পথেই একের পর এক দেশ এবার টিকটকের উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করতে চলেছে।

চীনা সংস্থা বাইটডান্সের তৈরি এই অ্যাপের উপরে ক্রমশ নজরদারি বাড়াচ্ছে বিভিন্ন দেশ। জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সম্ভাবনা তৈরি হচ্ছে, এই কারণ দেখিয়েই এবার ব্রিটিশ সরকারের মন্ত্রীদের ফোনে এই অ্যাপের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল। এবার থেকে কোনও ব্রিটিশ মন্ত্রী টিকটক অ্যাপ ব্যববহার করতে বা একাউন্ট তৈরি করতে পারবেন না। একই পথে হাঁটতে চলেছে নিউজিল্যান্ডও।

সম্প্রতিই নিরাপত্তার কারণ দেখিয়ে মার্কিন মন্ত্রী-আমলাদের ফোন থেকে টিকটক ব্যান করা হয়। এবার ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দুনিয়ার একাধিক দেশ একই পথে হাঁটছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ব্রিটেনের সংসদে ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিভার ডাওডেন ঘোষণা করেন, নিরাপত্তায় ঝুঁকির সম্ভাবনা তৈরি হওয়ায় ব্রিটেন সরকারের সমস্ত ফোন থেকে টিকটক ব্য়ান করে দেয়া হচ্ছে।

এর আগে, মার্কিন সরকারও তাদের সরকারি কর্মীদের অফিসিয়াল ফোনে টিকটক ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাইডেন প্রশাসনের তরফেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল যে যদি সংস্থার শেয়ার বিক্রি না করা হয়, তবে দেশজুড়ে টিকটক অ্যাপ ব্যান করে দেয়া হবে।

অন্যদিকে, টিকটক সংস্থার তরফে পাল্টা দাবি করে বলা হয়, মার্কিন আধিকারিকরা চাইছেন সংস্থা যেন তাদের প্রধান সংস্থা বাইটডান্স থেকে আলাদা হয়ে যায়। এই শর্ত পূরণ না করা হলে আমেরিকায় টিকটক ব্যান করে দেয়া হবে বলে জানানো হয়েছে। আমেরিকা ছাড়া কানাডা ও ইউরোপীয় ইউনিয়নেও টিকটক ব্যান করে দেয়া হয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102