বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জাতীয় প্রেসক্লাব। এ উপলক্ষে সকালে ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা বারোটায় জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, সাবেক বিএফইউজে সভাপতি মনজুর আহসান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শিশুদের উপস্থিতিতে কেক কাটা হবে। এরপর শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102