বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সারাদেশে ঝড়ের পূর্বাভাস, শিলাবৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলা বৃষ্টি।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটি ও টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102