বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠিত

কাওসার ইকবাল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপস মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি ঝলক চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।
 এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নোমান আহমদ সিদ্দিকী, শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী একং কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102