শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

আশ্রয়ন প্রকল্পের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৫ টিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৮৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় গত জানুয়ারি থেকে জুন মাসে এক লাখ ১৮ হাজার ৩৮০টি ঘর হস্তান্তর করা হয়৷ এসব ​ঘর প্রধানমন্ত্রীর হস্তান্তরের কয়েকদিন পর এবং কিছু কিছু ঘর হস্তান্তরের আগেই ভেঙে পড়েছে। দুই শতাংশ খাস জমিসহ প্রদান করা দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ি নিয়ে অভিযোগ উঠেছে নানা অনিয়ম ও অবহেলার।এরই পরিপ্রেক্ষিতে করোনা মহামারীর কঠোর বিধিনিষেধের মাঝেও দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম তদন্তে নামছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৫টি টিম।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলা ভাগ করে পরিদর্শন শুরু করবে ৫টি টিম। পরিদর্শনকারী টিমগুলোকে নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে।পরিদর্শনকারী টিমগুলোকে বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত এবং নির্মাণাধীন বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা, তা যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে। উচ্চপর্যায়ের ৫টি টিমের একটিতে নেতৃত্ব দেবেন আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন নিজেই। ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় নির্মিত ঘরগুলো পরিদর্শন করবে এসব টিম। যেকোন পরিস্থিতিতে এই পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানান আশ্রয়ন-২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিটি কেসই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি বাড়ির সঙ্গে একেকটি পরিবারের স্বপ্ন জড়িত। এজন্যই এ রকম একটি মহামারী পরিস্থিতির মধ্যেও আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিদর্শনে নামছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102