মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ

প্রতিদিন দেশে আসছে ৬ কোটি ৮২ লাখ ডলার

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ প্রতিবেদনে জানান হয়েছে, চলতি বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন ছয় কোটি ৮২ লাখ ডলার বা ৭৩০ কোটি টাকার (ডলারপ্রতি ১০৭ টাকা হারে) রেমিট্যান্স (প্রবাসী আয়) আসছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড ২ দশমিক ১১ বিলিয়ন ডলার বা ২২ হাজার ৬০০ কোটি টাকার প্রবাসী আয় আসবে।

প্রতিবেদনের তথ্যমতে, মার্চ মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার বা সাত হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে আট কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার বা ৯৫৪ কোটি টাকা এসেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি ৩৭ লাখ ৯০ হাজার ডলার বা ১৪৮ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ডলার বা ছয় হাজার ১৭৩ কোটি টাকা এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। এর পরের মাস সেপ্টেম্বর থেকে টানা পাঁচ মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেমে যায়। চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে এসেছিল ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, ডিসেম্বরে প্রায় ১৭০ কোটি ডলার বা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার, জানুয়ারি মাসে এসেছে ১৯৫ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার।ফেব্রুয়ারি মাসে আসে ১৫৬ কোটি ১২ লাখ ডলারের রেমিট্যান্স।

২০২১-২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102