মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

কৃষক হত্যা দিবস পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন
কৃষক হত্যা দিবস উপলক্ষে ঠাকুরগাঁয়ে বুধবার (১৫ মার্চ) দুপুর ৩টায় জেলা পরিষদ অডিটরিয়াম বিডিহলে জেলা কৃষক লীগের আয়োজনে এক কৃষক  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রতিটি উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কৃষক সমাবেশে যোগদান করলে বিডি হল চত্বর লোকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ।

ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও পানি সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  রমেশ চন্দ্র সেন এমপি, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মুহা,সাদেক কুরাইশী,দীপক কুমার রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন , কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আরমানুল হক পার্থ , সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ  ও উপজেলা চেয়ারম্যান এ্যাড,
অরুণাংশু দত্ত টিটো সহ জেলা ও উপজেলার নেতা কর্মী কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102