শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

খালেদাকে পদক দেয়া ব্যক্তি যৌন হয়রানির অভিযোগে কানাডায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিএনপিনেত্রী খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেওয়া কানাডার মানবাধিকারকর্মী হোসে মারিও গুইলম্বোকে গ্রেফতার করেছে টরন্টো পুলিশ।

সহায়তা চাইতে যাওয়া এক নারীকে জোর করে আটকে একাধিকবার যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৯ মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

৬৪ বছর বয়সী গুইলম্বো কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইআরআইও) প্রতিষ্ঠাতা।

টরন্টো পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই নারী মানবাধিকার বিষয়ে সহায়তার জন্য গত ২৫ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ১২৭৫ ফিঞ্চ অ্যাভিনিউ ওয়েস্টে গুইলম্বোর কার্যালয়ে যান। সেখানে তাকে আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

গুইলম্বোর বিরুদ্ধে যৌন নিপীড়নের পাঁচটি ও জোর করে আটকে রেখে নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে বলেও জানায় টরন্টো পুলিশ।

কয়েক বছর আগে ‘কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানইজেশন (সিএইচআরআইও)’ নামের সংগঠনটি খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দিয়ে আলোচনায় আসে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে কানাডার ওই সংগঠনের দেওয়া ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের দেখান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার হাতে ওই সম্মাননাপত্র পৌঁছে দেন।

যে সম্মাননা সনদ সংবাদ সম্মেলনে দেখানো হয়, তাতে লেখা ছিল সিএইচআরআইওর ট্রিলিয়াম অ্যাওয়ার্ড হিসেবে ২০১৮ সালের ৩১ জুলাই খালেদাকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পুরস্কার দেওয়া হয়েছে। তবে বিএনপি এমন পুরস্কার পাওয়ার তথ্য জানায় সাড়ে ৩ বছর পর। সূত্র: সিবিসি নিউজ

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102