

সেলিম মাহবুব, ছাতকঃ দোয়ারা বাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের মন্তাজ নগর গ্রাম থেকে বুধবার রাতে নৌ পুলিশের উপর হামলার ঘটনায় এজাহার ভুক্ত দু’ আসামী কে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র অফিসার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সেকেন্ড অফিসার এসআই শামীম আকনজি সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। উল্লেখ্য, গত ৪ ঠা জুলাই ছাতকের চেলা নদীতে নৌ পুলিশের উপর হামলার ঘটনায় ২৬ জনকে এজাহারভূক্ত ও ৪০-৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে ছাতক থানায় এ পুলিশ এসল্ট মামলা দায়ের করেন নৌ পুলিশের এসআই হাবিবুর রহমান। মামলা নং- ৩/২১ এই মামলার প্রেক্ষিতে ০৭ জুলাই বুধবার মধ্যে রাতে দোয়ারা বাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের মন্তাজ নগরে গোপন অভিযান চালিয়ে এজাহার ভূক্ত ২২ নং আসামী আনসার আলী ও ২৩ নং আসামী মনির মিয়া কে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।