রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

শরীয়তপুরে

বজ্রপাতে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার আলাদা আলাদা বজ্রপাতের ঘটনায় তিনজন মৃত্যুবরণ করছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গির মোল্লার ছেলে শাকিল মোল্লা (২১), ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মুসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছয়গাও ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের সৌদি আরব প্রবাসী নাদিম মুন্সি (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের শাকিল মোল্লা (২১) কৃষি জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে ভেগরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মুসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) গরু আনতে মাঠে যায়। সেখানেই বজ্রপাতে তিনিসহ তার গরুটি মারা যায়। এছাড়া, ছয়গাও ইউনিয়নের আনন্দবাজার গ্রামের সৌদি প্রবাসী নাদিম মুন্সি (২৪) মাছের ঘেরে খাবার দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102