শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছাতকে মাইক্রোবাস সমিতির শ্রমিকদের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৬১ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা:  ছাতকে মাইক্রোবাস সমিতির শ্রমিকদের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। করোনা মহামারীর কারনে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০১ জন মাইক্রোবাস শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদানের তালিকা করে বৃহস্পতিবার শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ানে ছাতক মাইক্রেবাস সমিতির ১৪১ পরিবহন শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, সহকারী কমিশনার(ভুমি) সম্রাট হোসেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী অরুন অধিকারীসহ উপকারভোগীগণ। বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবন, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান। আগামী ১০ জুলাই গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জনকে, জাউয়া ইউনিয়ন পরিষদে জাউয়া মাইক্রোবাস সমিতির ১৫৪ জনকে এবং দোলারবাজার ইউনিয়ন পরিষদে দোলারবাজার মাইক্রোবাস সমিতির ৪০ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102