

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নেতারা পরবর্তী প্রজন্মের পরমাণু শক্তিচালিত সাবমেরিনের একটি বহর তৈরির পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন। ১৮ মাস আগে এ বিষয়ে প্রথম আলোচনা শুরু হয়। তিন দেশের মধ্যকার এ চুক্তির নাম ‘অকাস’ (এইউকেইউএস) চুক্তি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এ চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছ থেকে মোট পাঁচটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। এছাড়া যুক্তরাজ্যের কাছ থেকে আরও দু’টি সাবমেরিন কেনার সুযোগ থাকবে। ব্রিটেনের রোলস-রয়েসের উদ্ভাবিত পারমাণবিক চুল্লিসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন এসব সাবমেরিন তৈরির জন্য একসঙ্গে কাজ করছে দেশগুলো।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে সোমবার ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে এ নিয়ে কথা
নিউজ/এম.এস.এম