বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

কুলাউড়ায়

মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আব্দুল কুদ্দুস, কুলাউড়া
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস,  কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল ও কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ২৫টি টিম অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব, কাদিপুরের সাথে মোকাবেলা করে ভুকশিমইল একাদশ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102