শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

যেসব দেশে রোজা শুরু ২৩ মার্চ

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

ঈদ কবে তা নিয়ে শুরু হয়ে গেছে রমজানের দিনক্ষণ গণনা। মাত্র ১০ দিন পর বিশ্বের অনেক দেশে শুরু হবে পবিত্র রমজান মাস।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ২৩ মার্চ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, লেবানন, সিরিয়া, আলজেরিয়া, কুয়েত, বাহরাইন, সুদান, মরক্কোসহ আরব বিশ্বের আরো বেশ কিছু দেশে শুরু হবে রমজানের রোজা।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ কেন্দ্র থেকে বলা হয়েছে, যেসব দেশে গত ২১ ফেব্রুয়ারি থেকে শাবান মাস শুরু হয়েছে তারা ২১ মার্চ আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখতে পারবে না। তবে ২২ মার্চ বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজানের রোজা।

এছাড়া, ২২ ফেব্রুয়ারি থেকে যে সব দেশে সাবান মাস শুরু হয় তাদের মধ্যে ইরান, ডর্জান এবং ওমান ২২ মার্চ রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২৩ মার্চ থেকে যেসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে সেসব দেশে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস হলো পবিত্র রমজান মাস। অর্ধচন্দ্রের আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটি শুরু ও শেষ হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102