বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি বারে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার (১৩ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১১ মার্চ) রাত ১১টার পর গুয়ানাজুয়াতো প্রদেশের ‘এল এস্টাডিও’ নামে একটি বারে এই হামলা হয়। সেলায়া ও কুয়েরেতারো শহরকে সংযুক্তকারী একটি হাইওয়ের পাশেই ওই বারটি অবস্থিত। হামলার সময় একদল সশস্ত্র লোক সেখানে ঢুকে পড়ে এবং সরাসরি গ্রাহক ও কর্মচারীদের গুলি করে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্প অঞ্চল। এ ছাড়া এখানে মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন গন্তব্যও রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঞ্চলে একটি শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইন রয়েছে। কিন্তু সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামক দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে এটি মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে।

অপরাধী এই দলগুলো মাদক ও চোরাই জ্বালানি পাচারের রুট নিয়ন্ত্রণের জন্য একে অপরের সঙ্গে লড়াই করছে। অবশ্য সর্বশেষ এই হামলায় কোনো অপরাধী গ্রুপকে সন্দেহ করা হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102