মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রশাসনের আয়োজনে সোমবার (১৩মার্চ) উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা হলরুমে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, আওয়ামীলীগ সভাপতি সইদুল হক, ওসি তদন্ত মহসিন আলী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও আবুল হোসেন, রিসোর্স ইন্সট্রাক্টর আবিদুল হাসান, পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, সহকারি অধ্যাপক আশরাফ আলী ও প্রশান্ত বসাক, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুরুল আলম, জাহিদ হোসেন, ঘনশ্যাম, সীমান্ত বসাক,পল্লি বিদ্যুৎ অফিসের ডিজি এম, শিক্ষা অফিসার রাহিম উদ্দিন ও তৈয়ব আলী, মৎস্য অফিসার আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রধান শিক্ষক জানে আলম, ফারজানা আক্তারি, রুহুল আমিন, কুশমত আলী, মুনসুরা বেগম, মানিক, জানে আলম হিরু, সেলিমা বেগম, মোমেনা খাতুন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহকারি শিক্ষক মোকবুল হোসেন, কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহাম্মদ সরকার সহ অন্যান্য অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102