বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বিক্ষোভ অব্যাহত ফ্রান্সজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

এক সপ্তাহ ধরে চলমান রয়েছে ফ্রান্সজুড়ে বিক্ষোভ। রবিবারও (১২মার্চ) দেশটিতে বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পেনশন সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভ হচ্ছে। চলমান বেশ কিছু ধর্মঘটের মধ্যেই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সেখানে।

মূলত চলতি বছরের শেষের দিকে ফ্রান্সে বিক্ষোভ শুরু করে কোয়ালিশন অব ফ্রেন্স ইউনিয়ন। সংস্কারমূলক পদক্ষেপটি প্রত্যাহার করতে তাদের মধ্যে নজিরবিহীন ঐক্য দেখা যায় শুরু থেকে। খবর রয়টার্সের।

ফ্রান্সের সিনেট যখন সংস্কারটি পর্যালোচনা করছে তখন দেশজুড়ে ২০০টির বেশি সমাবেশে ১০ লাখের বেশি মানুষ যোগ দেয়। বিক্ষোভকারীদের দাবি, অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৬৪ বছর করা যুক্তি সংঙ্গত নয়।

স্থানীয় সময় বিকেলের দিকে বিক্ষোভ শুরু হয়। ফ্রান্সের গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102