মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নতুন ডিউক অব এডিনবরা হলেন ব্রিটিশ প্রিন্স অ্যাডওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপের ‘ডিউক অব এডিনবরা’ উপাধিতে ভূষিত করেছেন ভাই অ্যাডওয়ার্ডকে।

বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানিয়েছে। ফিলিপের মৃত্যুর প্রায় দুই বছর পর তার ছোট ছেলে প্রিন্স অ্যাডওয়ার্ড নতুন ডিউক অব এডিনবরা হলেন।

রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়েই অ্যাডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেওয়া হলো। আমৃত্যু তিনি এ পদে থাকবেন। খবর বিবিসির।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবিটি পেয়েছিলেন। এলিজাবেথ পরে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ হন।

রানি মারা যান ২০২২ সালে। এর আগে ২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন।

জানা যায়, প্রিন্স ফিলিপ সবসময়ই চাইতেন তার ছোট ছেলে অ্যাডওয়ার্ড এই উপাধি পাক। কিন্তু এ ব্যাপারে কেবল রাজা হিসাবে চার্লসেরই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল।

ব্রিটিশ রাজসিংহাসনের ১৩তম উত্তরসূরি অ্যাডওয়ার্ডের আনুষ্ঠানিকভাবে অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী মে মাসে। এর পরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102