সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জীবনধর্মী সিনেমা নির্মাণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

দেশের নির্মাতাদের জীবনধর্মী ভালো সিনেমা তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সিনেমাগুলো যেন জীবনধর্মী হয়। সেগুলো কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে। কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবি সেখান থেকে পায়।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, একটা সিনেমা পারে একটা মানুষের জীবন পাল্টে দিতে বা একটা সমাজকে পাল্টে দিতে। সিনেমা-নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান রয়েছে। মানুষের চিন্তা চেতনার উৎকর্ষ ঘটাতে পারে। অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে।

এ সময় চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসি বন্ধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অশ্লীল চলচ্চিত্র নির্মাণ ও পাইরেসি বন্ধে একটা টাস্কফোর্স গঠন করা হচ্ছে। সেটা হলে এগুলো বন্ধ হবে।

চলচ্চিত্র এমন একটি গণমাধ্যম, যা দেশের মানুষের মন-মানসিকতা বদলে আরো উন্নত মানের করে দিতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী সিনেমায় অনুদান বাড়ানোর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী মনে করেন, অনুদান ভালো থাকলে আরো ভালো সিনেমা হবে।

এম এস/ঢাকা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102