বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

রাণীশংকৈলে

নানা আয়োজন দোল যাত্রা অনুষ্ঠিত

রাণীশংকৈল সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর শহরের জয় কালী রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে ৭ই মার্চ (মঙ্গলবার) শহরে  দোলযাত্রা উপলক্ষে রেলি বের করা হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
পরে কমলাকান্ত বর্মনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। প্রধান আলোচক শ্রীমান কংসহন্ত দাস ব্রহ্মচারী  অধ্যক্ষ গড়িয়া মন্দির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিত্যানন্দ বসাক সহ সভাপতি রাধা মাধব মন্দির, অমল কুমার রায় সহ সভাপতি রাধা মাধব মন্দির।

মহাদেব বসাক মহিলা ডিগ্রী কলেজে সন্ধ্যায় দোল যাত্রা উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথী গৌরপূর্ণিমা মহোৎসব আলোচনা ও কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রাধা মাধব মন্দির সম্পাদক অমল বসাক ও
সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102