শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ব্রিটিশ চার্লসের রাজ্যাভিষেক: আমন্ত্রণ পেলেন হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

কিছুদিন আগে ‘ফ্রগমোর কটেজ’ প্রাসাদের মালিকানা হারানো প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলকে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছর মে মাসে এ অভিষেক অনুষ্ঠান হবে। তবে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা, তা নিশ্চিত করে কিছু জানাননি।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপ্রথা অনুযায়ী তার ছেলে তৃতীয় চার্লস রাজা হয়েছেন। তবে তাকে আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হবে ৬ মে। এ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি ও তার স্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কিনা, তা নিয়ে গুঞ্জন চলছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের এক মুখপাত্র সানডে টাইমসকে বলেছেন, এ দম্পতি চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। রাজ কার্যালয় থেকে আমন্ত্রণ জানিয়ে তাদের ই-মেইল পাঠানো হয়েছে। তবে ওই অনুষ্ঠানে তারা যোগ দেবেন কিনা, তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।

এদিকে এই আমন্ত্রণের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি বাকিংহাম প্যালেস।

গত সপ্তাহে হ্যারি ও মেগানকে ব্রিটিশ রাজপরিবারের বাড়ি উইন্ডসর ক্যাসেল ছেড়ে যেতে বলা হয়েছে। বছরের শেষ নাগাদ, তাদের আর যুক্তরাজ্যে থাকার নিজস্ব জায়গা থাকবে না।

প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ হ্যারি ও মেগানকে তাদের বিয়ের সময় এই বাড়িটি উপহার দিয়েছিলেন। হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে খুব বেশি যুক্তরাজ্যে যাননি। তবে, তারা সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন।

ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান। সেখানে প্রায় দুই হাজার ২০০ অতিথির ধারণক্ষমতা রয়েছে। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি রাজার পরিবার ও বন্ধুরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102