মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

আবহাওয়া

দিনে অপরিবর্তিত থেকে রাতে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় সোমবার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। রোববার (৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102