বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে ধর্মীয় সহিংসতা উস্কানির দায়ে

গুজব সৃষ্টিকারী বিএনপি নেতা গ্রেফতার

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন ০২ জন মুসলমানকে গলা কেটে হত্যার গুজব সৃষ্টিকারীকে গ্রেফতার করা হয়েছে । গতকাল রাত ৮টায় পঞ্চগড় জেলা শহরে কাদিয়ানীরা ২ জন মুসলমানকে জবাই করে হত্যা করেছে মর্মে গুজব সৃষ্টিকারী পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ন আহবায়ক  মোঃ ফজলে রাব্বী(৩০) পিতা- সোলায়মান আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবদল নেতা ফজলে রাব্বি আরও একজনকে মোটর সাইকেলে নিয়ে পঞ্চগড় শহরের বিভিন্নস্থানে গুজব ছড়ায় যে কাদিয়ানীরা জবাই করে দুইজন মুসলমানকে হত্যা করেছে।যেটি ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গুজব সৃষ্টিকারী দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গুজবের ঘটনায় ভাঙচুর লুটপাটের সাথে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, ‘কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। একটি ফেসবুক আইডি এবং পেজ থেকে ভয়াবহ গুজব ছাড়ানো হয়েছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বিভিন্ন মসজিদের ঈমামদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102