রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পেলেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

দেশের পরিবেশ ও বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়েছে।

রোববার (৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক পরিবেশমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন।

এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১টি ক্যাটাগরিতে ১১ জন্য বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পদক গ্রহণ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। দেশের পরিবেশ, বন সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সরকারের একার পক্ষে দুঃসাধ্য কাজ। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই।

‘বন, পরিবেশ ও জলবায়ু উন্নয়ন’ ক্যাটাগরিতে ‘এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য নির্বাচিত করায় মন্ত্রী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে কাজ করার এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102