শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ।

রবিবার (৫ মার্চ) বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবে বরাত উপলক্ষে দুইদিন মিলিয়ে মোট তিনদিনের এই ছুটি ঘোষণা করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল (৬ মার্চ) কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ ও পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

তবে ৮ মার্চ ছাড়া উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ সময় ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102