শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মাহাবুব উল আলম হানিফ

খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া কারাগারে বসে বা বাসায় বসে তার দলকে পরিচালনা করতেই পারে, কিন্তু স্বশরীরে তিনি রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষণ একজন দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।

রবিবার (৫ মার্চ) কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় হানিফ আরো বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধিনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা নিয়ে অন্য কোন কথা বলে লাভ হবে না, বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।

হানিফ বলেন, আমরা চাই তারা ৩শ’ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখিনা। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।

পরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ আ.ক.ম সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-২ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102