রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ছাতক শহরে

অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভষ্মিভুত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন
ছাতক পৌর শহরের পোষ্ট অফিস সংলগ্ন আলী আলম মার্কেটের ৪টি দোকান অগ্নিকাণ্ডে ভস্মিভুত ও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় মালামাল সহ ১০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছৈ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ছাতক ষ্টেশনের ভারপ্রাপ্ত লিডার হামিদুল ইদলাম।
মার্কেটের স্বত্তাধিকারী আলী আলম জানান, অগ্নিকাণ্ডে তার নিজস্ব মালিকানাধীন  ফার্নিচারের দোকানসহ মার্কেটের ৪ টি দোকানের মালামাল পুড়ে গেছে। আরো ৩ টি দোকানের আংশিক ক্ষতি সাধন হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, কয়েকটি দোকানের মালামাল  আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102