বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সে আইনমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জুলুম-নির্যাতন নির্মূল হবে

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

নতুন বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সব জুলুম-নির্যাতন নির্মূল করা সম্ভব হবে। শাসক-শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ।

শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সহকারী জজদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে।

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। যারা বাংলাদেশকে ভালোবাসে এবং সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সংবিধানের নিয়ম মেনেই নির্বাচনে আসবে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। কারণ, আওয়ামী লীগ সংবিধানে বিশ্বাস করে। সে জন্য আমাদের দল প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102