বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

স্পিকার

তরুণরাই আগামীর আলোকিত বিশ্ব গঠন করবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমতসহিষ্ণুতা, সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও দেশপ্রেমের মতো মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে। তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, প্রতিটি অ্যালামনাই রিইউনিয়নে প্রবীণ ও নবীনের মধ্যে এক অপূর্ব যোগসূত্র রচিত হয়, যা সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শিক্ষা গ্রহণ করে অ্যালামনাইরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন বক্তব্য দেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102