শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

দেশে তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

কাটাছেঁড়া সংবিধানে এবার তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির এক পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে এ পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা বলেন- বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে সাজিয়েছে আওয়ামী লীগ। যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ। আবারও পাতানো-সাজানো নির্বাচনের আয়োজন চলছে।

তিনি বলেন, কয়লা ও বিদ্যুতের জন্য ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছে সরকার। চুক্তি অনুযায়ী তারা বিদ্যুৎ না দিলেও খরচ দিতে হবে সরকারকে। এতে সরকারকে এক লাখ ডলারের বেশি খেসারত দিতে হবে।

এ সরকারের অধীনে হলে নির্বাচন নিরপেক্ষ হবে না উল্লেখ করে তিনি বলেন, এবার তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেয়া হবে না। এজন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে।

চলমান আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ১৫ বছর ধরে আন্দোলনে আছি। আমরা আন্দোলনে থাকবো। তাতে বাধা দিলে আমরা তা অতিক্রম করে যাবো।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরা-পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন ও ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102