সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

বিচ্ছেদের পর নাচলেন ও গাইলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

মার্চ শুরুর লগ্নে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অথচ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষায় ছিলেন বিয়ের খবরটির শোনার। কিন্তু বাগদানের দ্বিতীয় বার্ষিকীতে ফারিয়া জানান, প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তিনি।

বর্তমানে ফারিয়া আছেন কলকাতায়। সেখানে রাজ চক্রবর্তী ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’তে অভিনয় করছেন তিনি। যা নির্মিত হচ্ছে জনপ্রিয় সিনেমা ‘প্রলয়’র সিক্যুয়েল। আর নতুন এই সিরিজের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। দেখা যাবে পর্দাতেও।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইতিমধ্যেই নুসরাত ফারিয়া আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। এর কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বাবা যাদব।

এদিকে, সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে দেখা মেলে ফারিয়ার। সেখানে হাজারো দর্শকদের অনুরোধে তিনি গেয়ে শোনান, ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানটি। পাশাপাশি ভক্ত-দর্শকদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তিনি।

রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’র মূল চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তার চরিত্রের নাম অনিমেষ দত্ত। এটির গল্প সুন্দরবনের নারী পাচার চক্র নিয়ে। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102