বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সাথী

মুহম্মদ আজিজুল হক
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ওদের এখন নিদ্রা-বিলাস, স্বপ্নাবিষ্ট পৌষ মাস,
ওদের এখন সপ্ত-ঋষির অরুন্ধতী, নীলাকাশ।
পৌষেই হোক দীর্ঘস্থায়ী ওদের বাস, পেলব
শয্যার অলস পরশে ঘুমা্ক ওরা আরামে ঘুমাক।

গ্রীষ্মের প্রখর দাবদাহে আমাদের বাস,
অঝোর-বৃষ্টি-বিধুর দিন সমুখে,
ঝাপটা জলের কান্নাভেজা রাতের
গহীন তিমির।

এসো সাথী, নিঃসীম নিশুতি রাতের অনন্ত ক্লেশ
ভাগ করে নিই দু’জনে বসে মুখোমুখি। বিগত
পৌষের গুলাবি-স্মৃতিতে বহমান ব্যথাকে ঢাকি;
পরস্পরের চোখে রেখে চোখ নির্নিমিখ চেয়ে থাকি
অতন্দ্র আঁধারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102