সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

ঢাকা মহানগরীর

থানায় থানায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার ঢাকা মহানগর প্রতিটি থানায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এসব সমাবেশে সরকারে থাকা দলটির কর্মসূচিতে মহানগরের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা যোগ দিবেন।

শুক্রবার দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি ও দক্ষিণের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে থানায় থানায় সমাবেশের এ কর্মসূচির কথা জানান।

উত্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি থানায় শান্তি সমাবেশের অংশ হিসেবে মিরপুর ১নং গোল চক্কর বাস স্টপেজের খলিল ভবনের সামনে বিকেল তিনটায় শান্তি সমাবেশ হবে। এতে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মোহাম্মদপুর টাউন হলের সামনের সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তরা আজমপুরে সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মধ্যবাড্ডা ইউলুপের সামনে সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম উপস্থিত থাকবেন।

অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর এলাকায় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও কার্যনিবাহী সদস্য মো. সাঈদ খোকন; ওয়ারী, গেন্ডারিয়া, সুত্রাপুর এলাকায় সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম অংশ নেবেন।

অপরদিকে লালবাগ, চকবাজার, কোতয়ালি, বংশালে সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন; যাত্রাবাড়ী-ডেমরায় বন পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন; মুগদা, সবুজবাগ, খিলগাঁওয়ে দলের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু; কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও ধানমণ্ডিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এবং শ্যামপুর ও কদমতলী এলাকায় কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম উপস্থিত থাকবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102