রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেছেন, হত্যা-গুম-খুন ও মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন চালিয়েও সরকারের শেষ রক্ষা হবে না। নিত্যপণ্যের দাম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং ভোটের অধিকার আদায়ের আন্দোলনে জনগণ আজ ঐক্যবদ্ধ।

শুক্রবার (৩ মার্চ) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জনগণ। নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, জনগণ হতে দেবে না।

তিনি আরো বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই দফায় দফায় বাড়ানো হচ্ছে গ্যাস-বিদ্যুতের দাম। শুধু সরকারদলীয় লোকদের পকেট ভারী করতেই গত কয়েক মাসেই কয়েক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। কুইক রেন্টালের ভর্তুকির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা। গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এখন সব জিনিসের দাম আরও বেড়ে যাবে। সাধারণ মানুষের বেঁচে থাকাই কষ্টকর হবে। সরকারের দুর্নীতির কারণে দেশ এখন ধ্বংসের শেষপ্রান্তে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102