সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

সভাপতি আজাদুর রহমান সম্পাদক বিকুল

উৎসবমূখর পরিবেশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

উৎসব মূখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়।ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সম্পদ সিংহ। নির্বাচনে ১৭ পদে মোট ৪০জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।

ভোটে অনান্য পদে যারা বিজয়ী হয়েছেন কার্যকরি সভাপতি দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সহ-সভাপতি  পদে আরটিভি ও আমাদের সময়ের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ইমন কল্যাণ দেব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেইলি ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক পদে অর্থকাল এর প্রতিনিধি কাউছার আহমদ রিয়ন, দপ্তর সম্পাদক পদে ঢাকা নিউজের শ্রীমঙ্গল প্রতিনিধি জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডেইলি অবজারভার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, প্রচার সম্পাদক পদে ডেইলি নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অর্জুন চন্দ্র দাশ, সদস্য পদে দেলোয়ার হোসেন রাহিদ, রাসেল আহমদ, হুমায়ুন কবির রিপন ও বর্ণ চক্রবর্তী।

এদিকে দিনব্যাপী এই নির্বাচনকে আনন্দ মূখর করতে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, জেরিন চা বাগানে ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক,  শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102