মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা চলছে: পর্যটন প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন সহায়ক শক্তির ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৩ শীর্ষক এ মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এসময় পর্যটন প্রতিমন্ত্রী বলেন, পর্যটনের কার্যকর উন্নয়ন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে উন্নয়নশীল বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পর্যটনশিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা হচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যটনের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকারের ভিত্তিতে এ শিল্পের প্রসারে কাজ করছে। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন হচ্ছে। এর ফলে পর্যটনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি বলেন, ট্যুর অপারেটররা পর্যটন শিল্পে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ। তাদের মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকেরা তাদের ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেন। বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম ফেয়ার-এর মতো মেলার আয়োজন আমাদের দেশের চমৎকার পর্যটন আকর্ষণগুলোকে ইতিবাচকভাবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো একই জায়গায় দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ মিলবে।

পর্যটনশিল্পের উন্নয়নে মহাপরিকল্পনা হচ্ছে: পর্যটন প্রতিমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বানিটেজ সালাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ।

আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ পর্যটন মেলা আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102