বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

কানাডায় পর্যটকদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াল

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

কানাডার পর্যটকদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়েছে। এই সময়কাল আরো দুই বছরের জন্য বাড়িয়েছে ট্রুডো প্রশাসন। অর্থাৎ, পর্যটন ভিসায় দেশটিতে যারা অবস্থান করছেন, সেখানে কাজ করতে পারবেন তারা।

যাদের পর্যটন ভিসায় গত ১২ মাস ধরে ওয়ার্ক পারমিট ছিল তারাও আবার আবেদন করতে পারবেন। ২০২০ সালের ২৪ আগস্ট কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী মার্কো ইএল মেন্ডিসিনো কানাডায় কাজের জন্য আবেদন করার জন্য পর্যটক ভিসাধারীদের জন্য একটি অস্থায়ী নীতি গ্রহণ করেছেন। দুই বছর পর আবারো সেই নীতির মেয়াদ দুই বছর বাড়িয়েছে দেশটি। খবর লাইভমিন্টের।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কানাডার দাপ্তরিক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নতুন মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি।
গত বছরের সেপ্টেম্বরের পর কানাডায় তিন লাখ ২৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে দেশে প্রথমবারের মতো শ্রমিকের সংখ্যা দুই কোটির বেশি। এই নীতির অধীনে আবেদন করার যে নিয়ম অনুসরণ করতে হবে:
  • ১. আবেদনের তারিখে বৈধ ট্যুরিস্ট স্ট্যাটাস থাকতে হবে।
  • ২. কাজের একটি বৈধ প্রস্তাব থাকতে হবে যাতে অবশ্যই একটি শ্রম বাজার প্রভাব মূল্যায়ন অনুমোদন বা এলএমআইএ মুক্ত কাজের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • ৩. ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারির পরে কোনো চাকরির আবেদন করা যাবে না এবং সবকিছু অবশ্যই স্বচ্ছ হতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102