সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

বাংলাদেশ এখন ভিক্ষা করেনা বরং বিদেশিদের সাহায্য করে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশকে সহায়তা করে। তিনি বলেন, অর্থনৈতিক সংকটে পড়লে শ্রীলঙ্কাকে সহায়তা করেছে বাংলাদেশ। সম্প্রতি, তুরস্ক ভয়াবহ  ভূমিকম্পে বিপর্যস্ত হলে উদ্ধারকারী দল পাঠিয়ে বাংলাদেশ সহায়তা করেছে।

পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার (২ মার্চ) মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী ফুলতলা আরএইচডি টু আলীপুর রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশব্যাপী রাস্তা-ঘাট পাকাকরণের কাজ চলছে। পর্যায়ক্রমে দেশের সকল রাস্তাই পাকা করা হবে। দেশের এই অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।

এর পূর্বে মন্ত্রী মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলঘাট ভৈরবতলী টু ৮ নং বস্তি ভায়া ধামাই টি এস্টেট রাস্তা, বড়লেখা উপজেলার আরএইচডি উত্তর চৌমুহনী-বালিছড়া রাস্তা এবং আরএইচডি জামকান্দি-কুলাউড়া রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102