

ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্বল্প সময়ের জন্য বৈঠক করেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএন, আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর মার্কিন ও রুশ শীর্ষ এই দুই নেতার প্রথমবারের মতো সাক্ষাৎ। ওই কর্মকর্তা জানান, তারা ১০ মিনিটের কম সময় কথা বলেছেন।
সূত্র জানিয়েছে, অ্যান্টনি ব্লিঙ্কেন ও সের্গেই ল্যাভরভের বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না এবং ব্লিঙ্কেনই প্রথম ল্যাভরভের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাদের মধ্যে অল্প এই সময়ে কী নিয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
দুই এই নেতার মধ্যে সর্বশেষ সরাসরি দেখা হয়েছিল ইউক্রেনে আগ্রাসন শুরুর পূর্বে।
ভারতের এবারে জি২০ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চিন গাং, ব্রিটেনের জেমস ক্লেভারলি থেকে শুরু করে বিশ্ব কূটনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ মুখকেই দিল্লির এই আসরে।
নিউজ/এম.এস.এম